জেলার পাটগ্রাম সীমান্ত দিয়ে মধ্যরাতে ফের দুই বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ। রোববার (১৭ আগস্ট) ভোররাত সাড়ে তিনটায় ওই সীমান্তের ৮৪৫ নম্বর পিলার দিয়ে ঠেলে দেয়া হয় তাদের। পরে ৬১ তিস্তা ব্যাটলিয়নের টহলরত বিজিবি সদস্যরা প্রধানপাড়া নামক এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন নড়াইলের মৃত হাকিম মোল্লার ছেলে মো. রানু মোল্লা (৬০) এবং সুনামগঞ্জের মো. ছাবির উদ্দিনের ছেলে মো. আবু সিদ্দিক (৫০)। এর আগে গত বুধবার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে দুই শিশু ও তিন নারীসহ নয়জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি জানিয়েছে, বিএসএফ-এর ৯৮ ব্যাটালিয়নের বাড়ি ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।তাদের পরিচয় নিশ্চিত করে যথাযথ আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, পাটগ্রাম সীমান্ত বাড়ি ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে ঢেলে দেয় বিএসএফ। তারা থানায় আছে। পরিচয় নিশ্চিত আইনী প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।