ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর কর্পোরেট অফিসে (৭ আগস্ট )সমাধানভিত্তিক ক্রেডিট রিকভারি শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের বিষয়বস্তু ছিলো: Introduction to Solution-Based Credit Recovery: A Practical Approach. প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র এডিশনাল অপারেটিভ ডিরেক্টর মোঃ লিয়াকত আলী, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল এক বাস্তবমুখী ও জ্ঞানসমৃদ্ধ অভিজ্ঞতা।
ক্রেডিট রিকভারি বিভাগের ১৫ জন কর্মকর্তা দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন। কর্মশালায় তারা প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ক্রেডিট পুনরুদ্ধারে সমাধানভিত্তিক কৌশল, বাস্তব ক্ষেত্রের চ্যালেঞ্জ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের বিভিন্ন দিক নিয়ে গভীরভাবে আলোকপাত করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, বিষয়বস্তুর উপস্থাপনা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয় তাদের কর্মজীবনে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।
ক্রেডিট রিকভারি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান (HOD) জনাব এস. এম. জাহিদ হাসান সমাপনী বক্তব্যে বলেন, “প্রশিক্ষণ একজন মানুষের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাভিত্তিক প্রশিক্ষণ কাজের দক্ষতা ও পারফরমেন্স বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
প্রশিক্ষণ সমন্বয়কারী রওশন আহমেদ বুলবুল বলেন, “এই আয়োজন আমাদের অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে আরও এগিয়ে নেবে।”
প্রতিষ্ঠানের কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর মানবসম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।