রংপুরে পৃথক অভিযানে আওয়ামীলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, গঙ্গাচড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আব্দুল মোত্তালেব (৪৫) ও মিঠাপুকুর মিলনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান (৬৫) এবং কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম শফি(৪৮)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে মিঠাপুকুর ও গঙ্গাচড়া ও কাউনিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।
তিনি জানান, গঙ্গাচড়া থানা পাড়ার মোস্তফা কামালের ছেলে মোত্তালেবকে বৃহস্পতি বার দিবাগত রাত একটার দিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর দিকে একই দিনে মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর রশনি পাড়ার নুর হোসেনের ছেলে আতিয়ার রহমান এবং রাত ১১টার দিকে কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম শফিকে গ্রেফতার করে পুলিশ। উভয়কে রাষ্ট্রের ক্ষতিকর কার্য থেকে বিরত রাখার উদ্দেশ্যে আটকাদেশ মূলে গ্রেফতার কওে বিধি মোতাবেক জেলহাজতে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, গণঅভ্যূত্থানে ছাত্র-জনতার উপর হামলা, হত্যাকান্ডের মামলায় আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এছাড়া রংপুর জেলায় যেন অপরাধ সংগঠিত না হয় সে লক্ষ্যে পুলিশ মাঠে কাজ করছে।