রংপুরে বিএনপি’র চেয়ার পার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে মহানগর বিএনপি। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সদস্য সচিব অ্যাড. মাহফুজউন নবী ডন, বিএনপি নেত্রী শহিদার রহমান জোসনা, ফেন্সী আক্তার, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ অন্যরা।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে নানা সুযোগ-সুবিধা প্রস্তাব দেশের মানুষের কল্যাণের জন্য ফিরিয়ে দিয়েছেন। তিনি বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের ধারাকে এগিয়ে নিয়েছেন। আজকের দিনে সেই আপোষহীন নেত্রীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা জনগণকে সাথে নিয়ে দেশের কল্যাণে কাজকরে যাচ্ছি। জনগণের ভোটের মাধ্যমে আগামীর নির্বাচনে বিএনপি জয়লাভ করে কাঙ্খিত দেশ গঠনে কাজ কওে যাবে। পরে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।