রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে চাপারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির বিশেষ আলোচনা সভা ও মতবিনিয় অনুষ্ঠিত


প্রকাশ :

 চাপারহাট ব্যবসায়ী কল্যান সমিতির আয়োজনে এ বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

১০ আগস্ট রবিবার রাত ৯ ঘটিকায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউপি পরিষদ(চাপারহাট) মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা ও মতবিনিময় সভায় ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপদেষ্টা ডঃ হাসানুজ্জামান জুয়েল, সহকারী অধ্যাপক আদিতমারী সরকারি কলেজ, ললিত চন্দ্র দেবনাথ সহকারী অধ্যাপক আদিতমারী সরকারি কলেজ, সহ-সভাপতি মাইদুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ ও প্রচার সম্পাদক মোঃ সৈয়দ আলী সঞ্চালনায় ছিলেন, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম। এছাড়াও অন্যান্য উপদেষ্টাসহ সমিতির সকল  সদস্যগণ উপস্থিত ছিলেন। 

সভায় বাজারের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাজার এলাকার রাস্তাগুলোর করুণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে-এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় এবং সকল ব্যবসায়ীদের সময়ে অসময়ে সকলে ঐক্যবদ্ধ থাকার একাত্মতা প্রকাশ করে।এবং বাজারের অন্যান্য সমসাময়িক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয় এবং সদস্যরা ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে সমিতির কার্যক্রম পরিচালনায় একমত পোষণ করেন।