রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মিটিং শেষে হারাগাছ ইউপি চেয়ারম্যান গ্রেফতার


প্রকাশ :

আদালত অবমাননার আটকাদেশের পরোয়ানা মূলে রংপুরের কাউনিয়া উপজেলার ২নং  হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজু আহমেদকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা  পুলিশ।

 সোমবার (১১ আগষ্ট) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়। তিনি হারাগাছের নাজিরদহ ঠাকুরদাস গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান রাজু আহমেদের বিরুদ্ধে আদালত কর্তৃক ৩০ দিনের আটকাদেশের পরোয়ানা মূলে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।