বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের সাম্য ও মানবিক বাংলাদেশ বি-নির্মাণে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ৩১ দফা প্রচারে লালমনিরহাটে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার (১৭) অক্টোবর সারাদিন জেলার হাতীবান্ধা উপজেলার যুবদল আয়োজিত এ লিফলেট বিতরনের কার্যক্রম উদ্বোধন করেন। হাতীবান্ধার মেডিকেল মোড়ে বিকালে এক পথসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের সম্পদ লুন্ঠনকারীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে, বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতা আসার কথা চিন্তাও করে না, দেশ পরিচালনায় বিএনপি ক্ষমতায় আসলে স্বৈরাচার আ"লীগের সকল অপকর্ম, শেয়ার বাজার, বিডিআর হত্যাকান্ড, টাকা পাচার, গুম, খুন সকল অত্যাচার, গণমাধ্যম কর্মীসহ সকল হত্যা কান্ডের বিচার করা হবে। গত ১৬ বছরে বিএনপির নেতা কর্মীরা কোন সভা সমাবেশ করতে পারেনি। আগামীতে বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাদের প্রতি আহবান জানান আওয়ামী লীগের মত যেন কোন অনিয়মের সাথে কেউ জড়িত না হয়। এসময় তিনি মানুষের দোরগোরায় বিএনপির বার্তা পৌছে দিতে মাঠপর্যায়ে কাজ করার জন্য যুবদলের নেতাকর্মীদের প্রতি আহব্বান জানান।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সহ সম্পাদক শাহীন আকন্দ, জেলা যুবদলের সভাপতি ভিপি আনিসুর রহমান আনিচ, সাধারণ সম্পাদক হাসান আলী, হাতীবান্ধা উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন,সদস্য সচিব রেজাউল করিম, যুগ্ন আহব্বায়ক মোকছেদুর রহমান দবিসহ ইউনিয়ন যুবদলের সকল নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।