কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ১নং ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিকের নেতৃত্বে নিলাম বিহীন রাস্তার এগারোটি ও গতিয়াশম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের সরকারি রাস্তার ইউক্যালিপটাস গাছ আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক রাজারহাট উপজেলা আওয়ামী লীগ কমিটির সাবেক সদস্য ও ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খালিশা নাখেন্দা গ্রামের বাসিন্দা প্রয়াত আবু খয়ের প্রামাণিকের প্রথমপুত্র।
অভিযোগ সুত্রে জানা গেছে, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের ভীমশর্মা থেকে বিয়ানি বাজারগামী রাস্তার দুপাশের মোটাতাজা এগারোটা ইউক্যালিপটাস গাছ চেয়ারম্যানের একান্ত সহকারী মাসুদ রানা ওরফে খরকুর নেতৃত্বে কর্তন করে নিলাম বিহীন ও সরকারি কোষাগারে রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাত করায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরের লিখিত অভিযোগপত্র প্রদান করেছেন এলাকাবাসী।
সরকারি গাছকাটার জন্য সংশ্লিষ্ট দপ্তরের পূর্বানুমতি ব্যতীত সরকারি সম্পত্তি রক্ষা আইন অনুসারে এধরনের কাজ রাষ্ট্রীয় স্বার্থে পরিপন্থী কি না? জানতে চেয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ আব্দুল কুদ্দুস প্রামাণিকের বক্তব্য পাওয়া যায়নি।
রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নিলাম কমিটির সদস্য মো: আসাদুল হক বলেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নস্থ রাস্তার গাছ নিলাম হয়নি,নিলাম হলে আমি জানতাম।
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান বলেন,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস কুদ্দুস প্রামাণিকের বিরুদ্ধে সরকারি গাছ আত্মসাতের অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে