রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

র‌্যাব-১৩ এর অভিযানে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ :

রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকায় র‌্যাব-১৩ এর অভিযানে ৫২ দশমিক ৫০০ কেজি গাঁজা ও একটি বাস জব্দ করা হয়েছে। ৯ আগস্ট দুপুরে র‌্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩০ নম্বর ওয়ার্ডের সাতমাথা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় SHYAMOLI N.R. TRAVELS বাসের বাম পাশের কেবিন থেকে গাঁজা উদ্ধার হয় এবং বাসটি জব্দ করা হয়।

অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন , কুড়িগ্রাম নাগেশ্বরীর মোঃ মাসুম ওরফে মাসুদ (২৪)এবং শুভ কুমার সাহা (৩৫)। গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত মাদক ও জব্দ বাসসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।