রংপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা স্ক্যাভেটরের সাথে ধাক্কা লেগে কাভার্ডভ্যানের চালক ও হেল্পার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে পীরগঞ্জের বড়দরগাহ য়ায় রংপুর-ঢাকা মহাসড়কের ওভারপাস এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীরপুর জেলার কালিয়াকৈর উপজেলার উলুসা গ্রামের ইসরাফিল মিয়ার ছেলে চালক বায়েজিদ মিয়া (২৫) ও ঢাকার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে হেল্পার মুশফিকুর রহমান (২৩)। এ তথ্য নিশ্চিত করেছেন পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা রংপুর গামী সেলিম কার্গোভিশনের একটি কার্ভাডভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৪১৪১) দ্রুত গতিতে বড়দরগাহ ওভারপাস এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্ক্যাভেটরকে সজোওে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক বায়েজিদ ও হেল্পার মুশফিকুর নিহত হন।
হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, লাশসহ দূর্ঘটনা কবলিত কার্ভাড ভ্যানটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।