রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিহাটে অভিযান ক্লাবের বৃক্ষরোপন


প্রকাশ :

‎ ‎লামনিরহাটে অভিযান ক্লাবের বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠ সংলগ্ন অভিযান ক্লাব ও তার সামনের জায়গায় বৃক্ষরোপন করা হয়।

অভিযান পরিবারের আয়োজনে প্রধান অতিথি থেকে বৃক্ষরোপনের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। অভিযান ক্লাবের আহবায়ক রেজাউল ইসলাম হিমুর সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্লাবের আজীবন সদস্য  এ কে এম মমিনুল হক, আজীবন সদস্য শামসুল আলম,জিকরুল ইসলাম ফাতেমী নিকেল, অ্যাডভোকেট আবু আহাদ খন্দকার লেনিন, ক্লাবের সদস্য সচিব এ কে এম কামরুজ্জামানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।