লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়েনের হাট বাজারে ও গ্রামে গ্রামে স্বেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানী।
বৃহস্পতিবার (১৭) সকাল ১০টার দিকে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের সাপটীবাড়ি বাজারে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন এস এম জিলানী । বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে ১৩ জুলাই জাতির সামনে উত্থাপিত রাষ্ট্রের কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছেন তারই বাস্তবায়নের আজ লালমনিরহাট জেলায় আমরা এসেছি এবং পথসভায় ও লিফটে বিতরণ করছি।
তিনি বলেন, আমরা মানুষে মৌলিক অধিকারের জন্য ১৭ বছর থেকে আন্দোলন সংগ্রাম করছি, এ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রায় ১০০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ বছর বয়সে মিথ্যা মামলায় সাত বছর কারাবরণ করতে হয়েছে। এই দাবি আদায় করতে গিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠাতা করতে গিয়ে দেশনায়ক তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে বিদেশের মাটিতে থাকতে বাধ্য করেছে শেখ হাসনা । তিনি আরো বলেন ১৭ টি বছরে ধরে মানুষের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন করে আসছে, আমরা দেখেছি শাপলা চত্তরে কিভাবে হাজার হাজর মাদরাসার ছাত্রদের উপর গুলি করে হত্যা কারা হয়েছিল। তার পর আরা দেখেছি কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার ৪০ বছরের বসবাসরত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিলো। এভাবে ১৭ বছর মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, তারই বিস্ফোরণিত হয়েছে ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে।
পরে,পথসভা শেষে স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন পাড়া-মহল্লায় খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা লিপিবদ্ধ লিফলেট বিতরণ করেন। এসময় লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া আহম্মেদ ইউনুস, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান(আশরাফ), আদিতমারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার আলম রনি, সদস্য সচিব আসাদুল হাবিব মানিক, সাপ্টিবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক সিদ্দিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায় এস কে কল্লোল আহম্মেদসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।