রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ


প্রকাশ :

 লালমনিরহাটে তিস্তা এলাকার বন্যা কবলিত ৫শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে লালমনিরহাট জেলা বিএনপি।

বুধবার সকালে তিস্তা নদীবেষ্টিত রাজপুর ইউনিয়নের মাড়াইরহাট বাজারে ৫শতাধিক বন্যার্তদের মাঝে চাল,ডাল,তেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম সাজু পাটোয়ারী,রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ স্থানীয়রা।