গতকাল মঙ্গলবার রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাইযোদ্ধা শহিদ রাজিব উল করিম সরকারের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
গত বছর চব্বিশের ৩৬ জুলাই লালমনিরহাট আওয়ামী লীগ নেতার বাড়ীতে আগুনে পুড়ে ছয়জন শহিদ হয়েছেন তাদের একজন রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কোমর গ্রামের বাসিন্দা প্রভাষক আব্দুর রাজ্জাকের পুত্র সন্তান রাজিব উল করিম।সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাজিব উল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাতে সমবেদনা ও পাশে থাকার প্রতিশ্রুতিব্যক্ত করেন রাজারহাট উপজেলা প্রশাসন।
এসময়ে উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশাদুল হক, রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো: নাজমুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: গোলাম রসুল রাখি,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: ডা.রহমত আলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসাদুজ্জামান,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইউপি সদস্য সহিদুল ইসলাম ব্যাপারী,
প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত,উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিসুর রহমান লিটন,এনসিপি'র উপজেলা যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম,
জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুগ্ম আহবায়ক হাসান জিহাদি। শহিদ রাজিব উল করিম সরকার ওরফে রাব্বির পরিবারের সদস্যদের নিয়ে রুহের মাগফেরাত কামনা দোয়া দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে।