রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

র‌্যাব-১৩ এর চারটি অভিযানে ফেন্সিডিল ও ইসকাফসহ ৪ মাদক কারবারি আটক


প্রকাশ :

লালমনিরহাট, দিনাজপুর ও রংপুরে পৃথক চারটি অভিযানে ৩৩৬ বোতল ফেন্সিডিল ও ১৩১ বোতল ইসকাফ জব্দ করেছে র‌্যাব-১৩। এসব অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, ৫ আগস্ট রাতে ও দিনের বিভিন্ন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়।

প্রথম অভিযানটি হয় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী এলাকায়। সেখান থেকে ১৩১ বোতল ইসকাফ ও ১ বোতল ফেন্সিডিলসহ মোঃ আতিকুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করা হয়।

দ্বিতীয় অভিযানে, কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেটের সামনে থেকে ৭৫ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ সমোলা বেগম (৪৪) নামে এক নারীকে আটক করা হয়।

তৃতীয় অভিযানে, দিনাজপুর জেলার জামালপুর শেখপাড়া গ্রামে দুটি স্থানে অভিযান চালিয়ে মোট ১২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ হাবিবুর রহমান (৩৫) ও আর জুমান (৫০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

চতুর্থ অভিযানটি চালানো হয় রংপুরের শ্যামপুর বন্দরবাজার এলাকায়। সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলের সিট ও ট্যাংকের ভেতর থেকে ১৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৩।