লালমনিরহাট জেলা কাজী সমিতির সার্বিক ব্যবস্থাপনায় গত ৪ আগস্ট সদর উপজেলার ৪ নং মহেন্দ্রনগর ইউনিয়নের প্রয়াত নিকাহ রেজিস্টার শহিদুল ইসলামের পরিবারকে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা রেজিস্টার সাখাওয়াত হোসেন, জেলা কাজী সমিতির উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা কাজী আব্দুস সালাম, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ফয়সাল আহমেদ, সমিতির হিসাব রক্ষক সম্পাদক কাজী সাইফুল ইসলাম ও কাজী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদর উপজেলার ৪ নাম্বার মহেন্দ্রনগর ইউনিয়নের নিকাহ রেজিস্টার শহিদুল ইসলাম গত ৬ই জুন রংপুর প্রাইম হাসপাতালে ইন্তেকাল করেন।