মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন,আদালতের নির্দেশনায় অনেক অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা সনদ দেয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকার)মত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আদালত এসব নির্দেশনা জারি করেন। তিনি গত ৪ আগষ্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা সন্তানের কোঠায় চাকুরী পাওয়া ৯০ হাজার কর্মকতা-কর্মচারীর তথ্য সংগ্রহ করছে সরকার। যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে চাকুরীতে নিয়োজিত হয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, বিগত সরকারের সময়ে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করে যারা নানাবিধ সুযোগ- সুবিধা নিয়েছেন তাদের বিরুদ্ধেও আইন প্রয়োগ করা হবে।