রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আর নেই রাজারহাটের জনপ্রিয় পত্রিকা বিক্রেতা কালিপদ


প্রকাশ :

আর নেই রাজারহাট উপজেলার জনপ্রিয় পত্রিকা বিক্রেতা হকার কালিপদ মোহন্ত(৫০)।গতকাল দিবাগত রাত একটায় বার্ধক্যজনিত রোগাক্রান্ত হয়ে নিজ বাড়ীতে জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

হকার কালিপদ চাকিরপশার ইউনিয়নের তালুক মৌজার নগেন মোহন্তের প্রথম সন্তান।তিনি তিরিশ বছরের বেশি সময় রাজারহাট উপজেলায় দৈনিক খবরের কাগজ বিক্রির পেশায় সম্পৃক্ত ছিলেন।

হকার কালিপদ মোহন্তের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করছে, পাঠক,সাংবাদিক,স্বজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

রাজারহাট উপজেলার প্রবীণ সাংবাদিক ও রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু বলেন,আমার মাধ্যমে হিমেল এন্টারপ্রাইজের মাধ্যমে কালিপদ পত্রিকায় প্রথম কাজ শুরু করে।সেটি যখন বন্ধ হয়ে যায়, তখন সে নিজেই রাজধানী হতে পত্রিকা নামায়।সেই সময়ে রাজারহাট খবর প্রকাশিত পত্রিকাগুলো পাঠকের দোরগোড়ায় পৌঁছাই দিতো কালিপদ মোহন্ত।

প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস বলেন,আমি কলেজ জীবন থেকে দেখে আসতেছি তিনি পত্রিকা বিক্রেতার পেশায় জড়িত,আমাদের রাজারহাট উপজেলায় তিনি প্রথম এ পেশায় সম্ভবত জড়িয়ে পড়েন।তিনি অত্যান্ত ভালো মানুষ, আমি ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি