রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জুলাই শহীদদের স্মরণে আলোচনা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান


প্রকাশ :

বাংলাদেশ স্কাউট লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে "জুলাই শহীদদের স্মরণে আলোচনা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান" কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট লালমনিরহাট সদর উপজেলার সভাপতি মনোনীতা দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।

প্রধান অতিথির উদ্বোধনের মাধ্যমে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী স্কাউট সদস্যদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শতাধিক স্কাউট সদস্য, ইউনিট লিডার ও স্কাউট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রামশিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস কমিশনার ওবায়দুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।