লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা'। এ উপলক্ষে শিশু শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণসহ কবিতা, গান, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ‘জুলাই ২৪’ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানমালার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন, সুমিতা রানী রায়, সুলতানা রাজিয়া, সোমা বেগমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম শ্রেণির ছাত্র মোহাম্মদ আল মুবীন আহমেদ আদর দ্বিতীয় স্থান অর্জন করে সবার প্রশংসা কুড়িয়েছে। সে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী।
মোহাম্মদ আল মুবীন আহমেদ আদর ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারি লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে জন্মগ্রহণ করে। তাঁর পিতা মোঃ মাসুদ রানা রাশেদ এবং মাতা মোছাঃ আইরিন বেগম। আদর সকলের দোয়া প্রার্থী।