রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট পুলিশের অভিযানে ২টি চোরাই অটোরিকশা উদ্ধার


প্রকাশ :

লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া দুইটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম-এর সার্বিক নির্দেশনায় গত ৩০ জুলাই ২০২৫ তারিখে এই সফল অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), আদিতমারী থানা ও কালীগঞ্জ থানার অন্তর্গত গোড়ল তদন্ত কেন্দ্রের সমন্বিত অভিযানে কালীগঞ্জ উপজেলার শিবরাম এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি মোঃ মনিরুজ্জামান ওরফে জামাল-এর বসতবাড়ি থেকে দুইটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অটোরিকশাগুলোর মধ্যে একটি অটোরিকশা আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সালমারা গ্রামের মোঃ জয়নাল আবেদীনের বলে শনাক্ত করা হয়। তিনি জানান, তার অটোরিকশাটি গত ২৪ জুলাই রাতে আনুমানিক ১০টার সময় হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজার এলাকা থেকে চুরি হয়েছিল। ঘটনার পর তিনি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্ত ও অভিযান চালিয়ে চোরাই যানগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত দুইটি অটোরিকশা জব্দ তালিকা অনুযায়ী আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।