রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

জাতীয় কৌশলগত চিন্তায় নতুন মাত্রা, সেনাসদর পরিদর্শনে ক্যাপস্টোন কোর্স


প্রকাশ :

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে  গতকাল অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’ কর্তৃক পরিচালিত মর্যাদাপূর্ণ ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশগ্রহণকারীদের একটি গুরুত্বপূর্ণ পরিদর্শন কর্মসূচি। কমান্ড্যান্ট, এনডিসি-এর নেতৃত্বে অনুষ্ঠিত এই পরিদর্শনে অংশ নেন সশস্ত্র বাহিনীসহ দেশের বিভিন্ন খাতের ৪৫ জন জ্যেষ্ঠ কর্মকর্তা ও পেশাজীবী।

প্রতিনিধিদলের সদস্যরা এসেছেন সিভিল সার্ভিস, বিচার বিভাগ, শিক্ষা, গণমাধ্যম, কূটনৈতিক অঙ্গন, আইন, অর্থ, স্বাস্থ্য, শিল্প, আইনপ্রয়োগকারী সংস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র থেকে। এই বৈচিত্র্যপূর্ণ অংশগ্রহণ জাতীয় কৌশলগত চিন্তা, সামরিক-অসামরিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ের নীতিগত সমন্বয়কে আরও জোরদার করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অতিথিদের সেনাসদরে স্বাগত জানান এবং তাদেরকে জাতীয় উন্নয়নের একান্ত অংশীদার হিসেবে উল্লেখ করে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক অপারেশনস্‌ পরিদপ্তরের পরিচালক একটি তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে সেনাবাহিনীর বর্তমান কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় সেনাসদরের চিফ অব জেনারেল স্টাফসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।