রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

দুর্নীতিবিরোধী আন্দোলনে সনাকের অভিজ্ঞতা বিনিময় সভা


প্রকাশ :

  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি’র) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট এর উদ্যোগে আজ সকাল ১০টায় শহরের জেলা পরিষদ মিলনায়তনে (পুরাতন) স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সনাক সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত। সভার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করেন টিআইবি’র রংপুর ক্লাস্টারের ক্লাস্টার কোঅর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান কেন্দ্রিক গঠিত অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সদস্যবৃন্দ স্থানীয় পর্যায়ে তাদের কাজের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। অভিজ্ঞতার আলোকে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো জোড়দার করার লক্ষে করণীয়সমূহ আলোচনা ও পরামশ© প্রদান করেন টিআইবি’র কোঅর্ডিনেটর মোঃ আতিকুর রহমান। পরে সনাক সহ-সভাপতি রাওয়ানা মার্জিয়া এর নেতৃত্বে সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য ডাঃ মোঃ কাসেম আলী, অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায় মন্টু, আশিক ইকবাল মিলন, মোঃ জালাল উদ্দিন, মোঃ রিয়াজুল হক সরকার ও রওশন আরা বেগম। এছাড়াও সনাক সদস্য মোঃ রফিকুল আলম খান স্বপন, মোঃ আব্দুল হাকিম, এস.এম. আবু হাসনাত রানা, হাসিনা মাহবুব, সাধনা রায়, আজিজুল হক মোল্লা বাবু, শেখ রফিকুল ইসলামসহ অন্যান্য এসিজি ও ইয়েস সদস্যবৃন্দ এবং টিআইবি’র লালমনিরহাট সনাকের এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মোরশেদ আলম উপস্থিত ছিলেন।