রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অধ্যক্ষ ড. মনওয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত সম্পাদক নিয়োগ


প্রকাশ :

অধ্যক্ষ ড. মনওয়ারুল ইসলামকে গত ২৭ জুলাই লালমনিরহাট বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। লালমনিরহাট বার্তা সম্পাদক গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু ঢাকা ও ভারতে অবস্থান করায় ও অন্যান্য কারণে  বাহিরে অবস্থান করায় অধ্যক্ষ ড. মনওয়ারুল ইসলামকে ভারপ্রাপ্ত সম্পদক নিয়োগ দিয়েছেন । পরবর্তী নির্দেশ না দেয়া প্রর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

ভারপ্রাপ্ত সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি- অধ্যক্ষ ড. এ এস এম মনওয়ারুল ইসলাম, পিতা অলি উদ্দিন আহম্মেদ ( মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক), মাতা মেহেরুন নেছা,  ঠিকানা- বাসা-প্রেসিডেন্ট হিল , গ্রাম: কাশীরাম , পো: তুষভান্ডার-৫৫২০, উপজেলা: কালীগঞ্জ, জেলা: লালমনিরহাট।

শিক্ষাগত যোগ্যতা -  বিএসএস (সম্মান), এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) এলএলবি. পিজিডিএম. এমএড. পি এইচ ডি। বর্তমানে কর্মরত -১৯৯২ সাল হতে আইনজীবি সদস্য রংপুর বার সমিতি, এডভোকেট , জেলা জজকোর্ট , রংপুর।

অভিজ্ঞতা- ২০০৪ থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অধ্যক্ষ, উত্তর বাংলা কলেজ, কাকিনা, লালমনিরহাট।  ১৯৯১-২০০৪ প্রভাষক ও সহঃ অধ্যাপক, করিম উদ্দিন পাবলিক ডিগ্রী কলেজ। ১৯৮৫-১৯৯১ গবেষণা কর্মকর্তা ও গবেষণা সহযোগী, সিপিএমআর (আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয়।

দৈনিক ইত্তেফাক পত্রিকার সাবেক কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি। কলাম লেখক- লালমনিরহাট বার্তা। সদস্য, প্রেসক্লাব, কালীগঞ্জ, লালমনিরহাট। ধর্ম- ইসলাম (সুন্নী), জন্ম- তারিখ ১০ এপ্রিল ১৯৫৯, জাতীয়তা -বাংলাদেশী  (জন্মসূত্র), মোবাইল- +৮৮০১৭১-৬২১৭৭৮০, +৮৮০১৯১২৩৩১৬৫৯, ই-মেইল- [email protected]