রংপুরে র্যাব-১৩ এর পৃথক দুই অভিযানে ২৫৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
রংপুর র্যাব ১৩ হেড কোয়ার্টর জানায়, মঙ্গলবার বিকেল সিপিসি-৩ গাইবান্ধা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোবিন্দগঞ্জ থানার খলসী এলাকায় মেসার্স মৌসুমী ফিলিং ষ্টেশনের সামনে দিনাজপুর থেকে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার সাথে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভিতর রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৮০ বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ ফজলুর রহমান (৪৫), পিতা-আব্দুল বাছেদ,গ্রাম, থানা-বিরল, জেলা-দিনাজপুরকে গ্রেফতার করে।অপরদিকে একই দিন রাত দেড়টার দিকে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন রোড নং-৩, মায়াময়ী সড়ক কামাল কাচনা এর জনৈক আমিনুল ইসলামের বসতবাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ধৃত আসমীদের সঙ্গে থাকা দুইটি ব্যাগের মধ্যে হতে ১৭৭ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী মোঃ মারুফ হোসেন (৩০), পিতা-আব্দুল জব্বার, সাং-নিউ জুম্মাপাড়া, হাজির খামার, আরপিএমপি, রংপুর এবং মোছাঃ রেহেনা বেগম (৪০), স্বামী-আব্দুর রহিম, পিতা মোচিম মন্ডল, সাং-মন্ডলপাড়া,থানা-দুপচাচিয়া, জেলা-বগুড়াকে গ্রেফতার করে।পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।