তিস্তার ভাঙ্গন কবলিত চরাঞ্চলের নারী ও শিশুদেও বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে রোটারীক্লাব অব রংপুর। রবিবার (২৭ জুলাই)সকাল থেকে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুর ব্রীজসংলগ্নএলাকায় এতে তিনশতাধিক নারী ও শিশুদের বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষাসহ ব্যবস্থা পত্র দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। রোটারীক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট আবু বাকের বারী মিঠু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। বক্তব্য রাখেন, রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেনএমদাদ, তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আলম আলআমিন, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পার্থ বোস, রোটারীক্লাব অব রংপুরের সেক্রেটারী তানবীর হোসেন আশরাফীসহ অন্যরা।
রোটারী ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট আবু বাকের বারী মিঠু বলেন, রোটারী ক্লাব আর্ত মানবতার সেবায় সবর্দা কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে তিস্তানদী ভাঙ্গন কবলিত চরাঞ্চলের অস্বচ্ছল নারী ও শিশুদের চিকিৎসা সেবা দিতে আমরা চর এলাকায় স্বাস্থ্যসেবা ক্যাম্প করছি। চরাঞ্চলের মানুষেরা ভঙ্গুর যাতায়াত ব্যবস্থার কারণে হাসপাতালে যেতে পারে না। এ কর্মসূচীর মাধ্যমে সুবিধাভোগীরা বাড়ির পার্শ্বে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবানিতে পারছে। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।