রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরের গংগাচড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবক আটক


প্রকাশ :

রংপুরের গংগাচড়ায়  সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রঞ্জন রায় (১৮) নামের এক যুবককে আটক করেছে  থানা পুলিশ।এ ঘটনায় রিট পলিটেকনিক ইনস্টিটিউট(জওঞ) রংপুর-এর  শিক্ষার্থীরা রঞ্জন রায়ের বিচারের দাবিতে রোববার দুপুওে নগরীতে বিক্ষোভ করেছে।

শনিবার(২৬ জুলাই) রাতে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে তাকে আটক কওে পুলিশ। আটক রঞ্জন রায় গংগাচড়া বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে।তিনি রিট পলিটেকনিক ইনস্টিটিউট(জওঞ) রংপুর-এর কম্পিউটার ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, “রঞ্জন রায় এলআরএম” নামের একটি ফেসবুক আইডি থেকে গত পাঁচ দিন ধরে মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, এমন একাধিক পোস্ট করছিলেন তিনি।

বিষয়টি পুলিশের নজরে এলে গঙ্গাচড়া মডেল থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে অভিযান চালিয়ে বেতগাড়ী এলাকা থেকে আটক করে।

রংপুরের গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।