রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কালীগঞ্জে ১৪১জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বিএনপি


প্রকাশ :

'তোমাদের হাতে আগামীর দেশ। শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি জীবন'-এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪১ জন কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে বিএনপি।

শনিবার,২৬ জুলাই দুপুরে উপজেলার তুষভান্ডার রমণী মোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম। এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের

অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনকে এক মিলনমেলায় পরিণত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, "তোমরা আমাদের ভবিষ্যৎ, দেশের আগামীর কাণ্ডারি। তোমাদের এই সাফল্য শুধু তোমাদের একার নয়, তোমাদের পরিবার, শিক্ষক এবং সর্বোপরি জাতির জন্য গৌরবের। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আজকের এই তরুণ প্রজন্মই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়বে। আমরা বিশ্বাস করি, আলোকিত সমাজ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা তোমাদের পাশে আছি এবং সবসময় তোমাদের উচ্চশিক্ষার পথ সুগম করতে, তোমাদের স্বপ্ন পূরণে সব ধরনের সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে যাবো।"

কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবু, সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা, হুমায়ূন কবির বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, সদস্য সচিব মেহেরবান মিঠু। ভোটমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসেত পাটোয়ারী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।