রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে গণঅভ্যূত্থান নিয়ে মামলা বাণিজ্য বন্ধে বামগণতান্ত্রিক জোট ও জাসদের আন্দোলনের ডাক


প্রকাশ :

রংপুরে গণঅভ্যূত্থানকে কেন্দ্র করে মামলা বাণিজ্য বন্ধে আন্দোলন কর্মসূচীর ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ। আগামী ২৯ জুলাই সকালে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালনকরবে তারা। এরপরেও মিথ্যা মামলা প্রত্যাহারকরা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করার হুশিয়ারী দেন বামজোটের নেতৃবৃন্দরা।

শনিবার (২৬ জুলাই) দুপুওে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে বামগণতান্ত্রিক জোটের সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলু সংবাদ সম্মেলনে জানান, ২০২৪ সালের ছাত্র-জনতার অংশ গ্রহণে সংঘটিত গণঅভ্যূত্থান পরবর্তীতে একটি স্বার্থান্বেষী মহল মামলা বাণিজ্যে মেতে উঠেছেন। তারা গণঅভ্যূত্থানে আহত ও নিহতের পরিবারের সদস্যদের দিয়ে সমাজের বিভিন্ন শ্রেণির পেশার মানুষকে জড়িয়ে হয়রানি মূলক মামলা করিয়েছে। এই মামলা বাণিজ্যকারী চক্রের কারণে গণআন্দোলনের অর্জন প্রশ্নবিদ্ধ ও বিপথ গামী হচ্ছে। সেই সাথে বিচারহীন তার সংস্কৃতি আরও গভীরতর হচ্ছে এবং গণঅভ্যূত্থানের চেতনাকে বিকৃত করার অপচেষ্টা করা হচ্ছে। অভ্যূত্থানের ১০ মাস পর গত ১৯ জুলাই নগরীর তাজহাটের বাসিন্দা জসিম মিয়া নামে এক ব্যক্তি রংপুর তাজহাট থানায় একটি মামলা করেন। এতে কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দও রক্ষা জাতীয় কমিটি রংপুরের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ মিঞাসহ অসংখ্য নিরাপরাধ ব্যক্তিকে জড়ানো হয়েছে। অথচ আব্দুল ওয়াহেদ তার সারাজীবন জনগণের পক্ষে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। সংবাদ সম্মেলনে সমাজের সম্মানিত ব্যক্তিদের হয়রানী কারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রশাসনসহ অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জাসদ মহানগরের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ অন্যরা।