গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩১ জন রোগী।
শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৪৬ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৪.৮% পুরুষ এবং ৪৫.২% নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৯,১২০ জন। এর মধ্যে ৫৮.৬% পুরুষ এবং ৪১.৪% নারী।