লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ২৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ক্রেস্ট ও সনদ মেধাবীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়েছে।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় এর উদ্দোগে উপজেলা মাধ্যমিক এবং জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ক্রেস্ট ও পুরুস্কার বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, গত ২০২২ ও ২০২৩ ইং সালের এসএসসি ও এইচএসসি কৃতি ২৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে এ পুরুস্কার বিতরণ করা হয়।
জেলা শিক্ষা অফিসার মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন ও কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি আদিতমারী এরিয়া অফিসের ডিজিএম মোসাদ্দেকুর রহমান।
একাডেমি সুপারভাইজার সিদ্দিকুর রহমানের সঞ্চালনে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি জিএস মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা, আখতার হোসেন,অভিভাক নুরনবী জেহাদী,কৃতি ছাত্র আবু বক্কর সিদ্দিক ও কৃতি ছাত্রী মনিমা আকতার প্রমূখ।