রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

এই মুহূর্তে দগ্ধদের বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন পরিচালক


প্রকাশ :

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এ মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

তাদের মধ্যে ক্রিটিকাল ৮, সিবিয়ার ১৩ ও বাকি ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।