শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক পরিচ্ছন্ন রাজনীতি গড়ে তোলার লক্ষ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলন হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবুসাঈদ স্মৃতি স্তম্ভের পার্শ্বে আয়োজিত এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এমএম মুসা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আল আমিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ আদনান, তাজুল ইসলাম খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা পৌঁছানোসহ আগ্রহী শিক্ষার্থীদের মাঝে ফরম বিতরণ করা হয়। সেই সাথে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রেও বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহ্বান জানান ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এমএম মুসা বলেন, রাজনীতি গণতান্ত্রিক সিস্টেমের একটি অংশ। এটিনা থাকলে দেশে গণতান্ত্রিক চর্চা থাকে না। দেশে তখন স্বৈরশাসন, রাজতন্ত্র চলে। যারা ক্যাম্পাসে লেজুর বৃত্তিক রাজনীতি বিপক্ষে কথা বলছে তাদের সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে হলো। তিনি ছাত্র রাজনীতি করার কারণেই সভাপতি হয়েছেন।
তারা আরও বলেন, একটি গুপ্ত দল অত্যন্ত সুক্ষতার সাথে গণঅভ্যূত্থানের পর ক্যাম্পাসে লেজুর বৃত্তি রাজনীতি চলবে না বলছে। আসলে তারা চায়না সাধারণ শিক্ষার্থীরা রাজনীতি করুক। স্বাধীনতা সংগ্রামে তাদের দলের ভূমিকার জন্য তারা মুখ দেখাতে চায়না। কিন্তু তারা নিজেরা ঠিকই গোপনে ছাত্র রাজনীতি চালিয়ে যাচ্ছে। ছাত্রদল ছাত্রদের অধিকার আদায়ে সব সময় কাজকরে গেছে। আমরা প্রতিটি ডিপার্টমেন্টের আগ্রহী শিক্ষার্থীদের সাক্ষাতকার ও কাগজপত্র নিয়েছি। এক সপ্তাহের মধ্যে খসড়া তালিকা কেন্দ্রে জমা দেয়া হবে।