রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির


প্রকাশ :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল সাড়ে ৫টার কিছু সময় আগে বক্তব্য দিতে উঠেন। এ সময় গরমের কারণে তিনি অসুস্থ বোধ করেন। তখন তিনি মাথার টুপি খুলে বক্তব্য দেওয়া শুরু করেন। তবে অল্প সময়ের মধ্যেই তিনি নিচে পড়ে যান।

পরে নেতাকর্মীরা তাকে ধরে মঞ্চেই শুয়ে দেন। তখন মাইক থেকে জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত আমির অসুস্থ হয়ে পড়ায় ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন তার জন্য কথা বলা ঠিক হবে না।

এর আগে, ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

তবে সমাবেশের কার্যক্রম সকাল থেকেই চলে। সারাদেশে থেকে লাখ লাখ নেতাকর্মী এই সমাবেশে যোগ দেন। জামায়াত নেতারা ছাড়াও বিভিন্ন দলের নেতারা এবং শহিদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন। জামায়াত আমিরের বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় জামায়াতের জাতীয় সমাবেশ।