লালমনিরহাট শহরের খুটামারা এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ছোট ( ৭০)গতকাল বৃহস্পতিবার রাতে বার্ধক্য জনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শুক্রবার বাদ জুম্মা খুটামারা মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজার শেষে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় খুটামারা কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,সরকারি কর্মকর্তা, কর্মচারী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদকের শোক
বিশিষ্ট মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এর মৃত্যুতে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন পূর্বক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।