গোপালগঞ্জে হামলার প্রতিবাদ জানিয়ে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন, এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, এনসিপি নেতা আলালউদ্দিন কাদেরী শান্তি, আব্দুল আজিজ সাঈদ, রুস্তম আলীসহ অন্যরা। এর পর একটি বিক্ষোভ মিছিলন গরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ দিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপর আওয়ামী ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যেও প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নগরীর শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বেরকরে রংপুর জেলা ও মহানগর জামায়াত। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবার রহমান বেলাল, মহানগর জামায়াতের আমীর আজম খানসহ অন্যরা।
বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচীতে আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী, দোসররা হামলা চালিয়েছে। যে কোন রাজনৈতিক দলের কর্মসূচী বাস্তবায়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু আইন শৃঙ্খলাবাহিনী সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। গোপালগঞ্জ বাংলাদেশের কোন বিচ্ছিন্ন জেলা নয়। সরকারকে দেশের সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে কার্যকরভূমিকা রাখতে হবে। সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিনিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যূত্থানে খুনি শেখহাসিনার পতন হয়েছে। কিন্তু দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি। তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে অপতৎপতা চালাচ্ছে। এভাবে একটি দেশ চলতে পাওে না। সরকারকে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।