রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ২ জন নিহত


প্রকাশ :

রংপুরে ট্রাক ও পুলিশের টহল গাড়িতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, টাঙ্গাইল জেলার ধনবাড়ি বলদি আটা গ্রামের আলমগীর হোসেন (৪১) ও জামালপুর সদরের হাজীপাড়া বজ্রাপুর গ্রামের আশরাফুল আলম (৪০)। এ ঘটনায় আহত হয়েছে পুলিশ সদস্যসহ ১০ জন। বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পীরগঞ্জ উপজেলার বিশ মাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।এ তথ্য নিশ্চিত করেছেন, পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক। 

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকা থেকে রংপুর গামী একটি মালবাহী ট্রাক মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকায় পুলিশ সেই ট্রাককে সরিয়েনিতে চালককে ডাক ছিল। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী অরিন পরিবহন দাঁড়িয়ে থাকা ট্রাক ও পুলিশের টহল গাড়িকে সজোওে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাসযাত্রী আলমগীর ও আশরাফুল নিহত হন। এ ঘটনায় বড়দরগাহ থানার কর্তব্যরত দুই পুলিশ সদস্যসহ ১০ জন আহত হন। খবর থেকে থানা থেকে পুলিশ সদস্যরা ছুটে এসে আহতদের উদ্ধারসহ হাসপাতালে ভর্তি করে।     

বড়দরগা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, সড়ক দূর্ঘটনায় বাসের দুই যাত্রীনিহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।