রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বিআরটিএ’র রোড শো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ


প্রকাশ :

‘সড়কে শৃঙ্খলা আনবো, শহীদের স্বপ্ন বাস্তবায়ন করবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) লালমনিরহাট সার্কেলের উদ্যোগে দিনব্যাপী রোড শো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১৬ জুলাই (বুধবার) আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিআরটিএ লালমনিরহাট সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সাজ্জাদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বিআরটিএ-এর ডিজিটাল সেবাসমূহ সম্পর্কে জনগণকে অবহিত করতে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে উল্লেখ ছিল কীভাবে নাগরিকরা ঘরে বসেই bsp.brta.gov.bd পোর্টালের মাধ্যমে বিভিন্ন অনলাইন সেবা নিতে পারেন, যেমন:

  • ই-রেজিস্ট্রেশন ও ই-ট্যাক্স টোকেন ডাউনলোড
  • মালিকানা বা তথ্য পরিবর্তনের আবেদন
  • ফিটনেস নবায়ন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ
  • অনলাইনে বিভিন্ন ফি পরিশোধ ও রশিদ প্রিন্ট

এছাড়াও, বিআরটিএ’র অ্যান্ড্রয়েড অ্যাপ “BRTA DNP & DRC Checker”-এর মাধ্যমে স্মার্ট কার্ড, নম্বর প্লেট ও রেজিস্ট্রেশন সনদের অবস্থা জানা যায়। সেবাগ্রহণে সহায়তার জন্য দেওয়া হয় কল সেন্টার নম্বর ১৬১০৭ ও ০৯৬১০৯৯০৯৯৮ (সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত)।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিআরটিএ’র এমন উদ্যোগ অংশগ্রহণকারীদের মধ্যে প্রশংসিত হয়।