লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আদর্শ কলেজে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে “বারবার তরুণদের শুধু রক্তঝরা ক্ষোভ—আবেগ না, উদ্দেশ্যের” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার কলেজ কর্তৃপক্ষের আয়োজনে কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবির হোসেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক এবং সাংবাদিক আসাদুজ্জামান সাজু।