রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কলাবাগানে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশ :

 রাজধানীর কলাবাগান থানার তেতুলতলা এলাকা থেকে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইয়ামিন সিদ্দিকী নিশাতকে গ্রেফতার করেছে সেনাবাহিনী নেতৃত্বাধীন একটি যৌথ বাহিনী।

গতকাল রোববার রাত আনুমানিক ১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি ৯ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত নিশাতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সহযোগিতা করতে এবং যেকোনো সন্দেহজনক বা অপরাধমূলক ঘটনার তথ্য দ্রুততম সময়ে নিকটস্থ সেনা ক্যাম্প বা থানায় জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।