রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

খুলনায় এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন


প্রকাশ :

সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ (এসবিএফ-বি) পরিচালিত খুলনা এসবিএফ কিডনি ডায়ালাইসিস সেন্টার এর উদ্বোধন করা হয়।

গত ১১ ই  জুলাই ১৯১, এম, এ বারি সড়কে সংলগ্ন ভবনে  এসবিএফ খুলনা সেন্টারের উদ্বোধন  করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান। এ উপলক্ষে  সেন্টারের সভাকক্ষে  অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান। সভাপতিত্ব করেন এসবিএফ-বি কান্ট্রি ডাইরেক্টর ও চিপ অপারেটিং অফিসার অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আসাদুল ইসলাম।

বক্তব্য রাখেন  স্বাস্থ্যসেবা বিভাগের  মহাপরিচালক অধ্যাপক  ডাক্তার আবু জাফর। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপ-পরিচালক ডাক্তার মুজিবুর রহমান,খুলনা শিশু হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার কামরুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার  মাহফুজা খাতুন।

এ সময় এসবিএফ-বি এর চিপ কনসালটেন্ট সাবেক সচিব হোসনে আরা বেগম,খুলনা মেডিকেল কলেজের নেফ্রোলজি  বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার পলাশ তরফদার, বিভাগীয় প্রধান নেফ্রোলজি বিভাগ ডাক্তার আরশাদ উল আজীম,  খুলনা বিভাগীয় আনসার ভিডিপির উপ পরিচালক আজিম উদ্দিন, খুলনা স্স্পেশালাইস্ট   হাসপাতালের পরিচালক শেখ আবু শাহিন , এসবিএফ- বি এর পরিচালক( উন্নয়ন ও প্রশিক্ষণ) আব্দুল্লাহ আল মামুন,  হেড অফ অপারেশনস্ ইঞ্জিনিয়ার আল ইমরান সরকার, সহকারী পরিচালক ( উন্নয়ন) আতিকুল রহমান ভূঁইয়াসহ আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ (এসবিএফ -বি) এনজিও বুরোতে নিবন্ধিত একটি অলাভজনক প্রতিষ্ঠান।কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, কিডনি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনাসহ মানসম্মত কিডনি ডায়ালাইসিস সেবা প্রদান করে থাকে।

বর্তমানে ২১টি জেলায় ২৩টি সেন্টারের মাধ্যমে কিডনি ডায়ালাইসিস সেবা প্রদান করা হয়। স্বল্পমূল্যে ডায়ালাইসিস মেশিন তৈরি ও রক্ষণাবেক্ষণ জন্য যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রতিষ্ঠানের সহায়তায় একটি সংযোজন ও উৎপাদন প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

চলতি বছরে ঝিনাইদহ,চাঁদপুর, কুমিল্লা, পাবনা, কক্সবাজার জেলায় নতুন কিডনি সেন্টার চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।