রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকা হতে ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামীমোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে র্যাব-১৩ ।
র্যাব জানায়,প্রেমের সম্পর্কের জের ধরে ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম গত ৪ জুলাই ভিকটিমকে বিবাহ করার কথা বলে ফোন করে ডাকে এবং একই তারিখ সকাল অনুমান সাড়ে ১১টার দিকে বদরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের পিছনে কলেজ পাড়ায় জনৈকা মোছাঃ মেরিনা বেগম নামে এক মহিলার বাড়িতে ভিকটিম পৌঁছানোর পর সেই বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন ভিকটিম বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানীর একটি আভিযানিক দল (১২জুলাই)রাত ১০টারদিকে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন প্রয়াস সেনা বিনোদন পার্কের মোড়, ঘাঘট, রংপুর এলাকায় অভিযান চালিয়ে বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ জাহাঙ্গীর আলম (২০), পিতা-মোঃ মোজাফফর হোসাইন, সাং-বিষ্ণুপুর পাঁচ তেপতি পাইকার পাড়া, ১৪নং বিষ্ণুপুর ইউপি, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর’কে গ্রেফতার করে।পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তরর করা হয়েছে।