রংপুর র্যাব ১৩ অভিযান চালিয়ে নগরীর মাহিগঞ্জ থানা এলাকা হতে ১৫৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান,শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন ১নং ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের রংপুর কুড়িগ্রাম মহাসড়কের নব্দীগঞ্জ বাজারে সিহাব বাইকের সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ধৃত আসামীদের ব্যবহৃত ট্রাকের পিছনের বডিতে অবস্থিত তিনটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে হতে ১৫৪ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ১টি ট্রাক জব্দসহ রবিউল ইসলাম (৩০), পিতা-মামুন আকন্দ, মাতা-রহিমা বেগম, সাং-দক্ষিণ কৃষ্ণপুর, ৩নং ওয়ার্ড, থানা-ফুলবাড়ি, জেলা-দিনাজপুর এবং মোঃ শাকিল আহমেদ (হৃদয়) (২১), পিতা-আবুল কালাম আজাদ, মাতা-মোছাঃ আলেমা বেগম, সাং-প্রানণাথ পাটিকাপাড়া, ৬নং ওয়ার্ড, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করে। আটক কৃত ২ জনই মাদক ব্যবসায়ী।পরবর্তী কার্যক্রমের জন্য আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।