সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হত্যার দুই দিন পর ভিডিও প্রকাশ করে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে: যুবদল সভাপতি


প্রকাশ :

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের দুই দিন পর একটি ভিডিও সামনে এনে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

শনিবার (১২ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, “যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত, ভিডিও ফুটেজে যাদের স্পষ্ট দেখা যাচ্ছে—তাদের নাম মামলায় নেই। অথচ মামলায় এমন তিনজনকে অভিযুক্ত করা হয়েছে, যারা আদৌ ঘটনার সঙ্গে জড়িত নয়। কেন এমনটা হলো তা আমাদের বোধগম্য নয়।”

যুবদল সভাপতির দাবি, “ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে, তারা যুবদল বা বিএনপির অন্য কোনো অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে যাদের নাম মামলায় এসেছে, কেবল তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিএনপি কখনো দায় এড়ানোর রাজনীতি করে না। বরং সারা দেশে আমাদের যেসব নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু একটি মহল প্রতিনিয়ত বিএনপিকে জড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

সংবাদ সম্মেলনে মোনায়েম মুন্না সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।