রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে ৩০গ্রাম হেরোইন কারবারির যাবজ্জীবন কারদন্ড


প্রকাশ :

রংপুরের মিঠাপুকুরে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হওয়া মাদক কারবারি মোঃ নুর মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। ঘটনার প্রায় দুই বছর পর এ রায় ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির  এ রায় ঘোষনা করেন। এসময় যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদন্ডে প্রদান করা হয়।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর ‘খ’ সার্কেল মিঠাপুকুরের উপ-পরিদর্শক মোঃ জামালুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মিঠাপুকুরের খোদ কশিনাথপুর গ্রামে আসামির বসতবাড়ি ঘেরাও করে শয়ন কক্ষে থেকে  ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ জামালুর রহমান বাদী হয়ে মিঠাপুকুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামি জামিলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় ৬ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আসামি মোঃ নুর মিয়াকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।

সরকারপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী পিপি মোঃ আফতাব উদ্দিন জানান, আসামি একজন চিহ্নিত মাদককারবারি। তাকে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করেছিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক তাকে যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রদান করেছেন। এ রায়ে সরকার পক্ষ সন্তোষ বলে জানান।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন মোঃ আরিফুল ইসলাম, তার কোন মতামত পাওয়া যায়নি।