লালমনিরহাট পৌরসভার ৪ জন অবসরপ্রাপ্ত কর্মচারীর সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে পৌরসভার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে পৌর কর্তৃপক্ষ।
অবসরপ্রাপ্ত কর্মচারীরা হলেন—মো. মোজাম্মেল হক (সার্ভেয়ার), মো. আব্দুল্লাহ মিয়া (বিদ্যুৎ মিস্ত্রি), মো. ওহাব আলী (পাম্প চালক) এবং মো. ছাবের আলী (নলকূপ মিস্ত্রি)।
অনুষ্ঠানে পৌর মেয়রের দায়িত্ব পালনকারী পৌর প্রশাসক মো. রাজীব আহসান উপস্থিত থেকে অবসরপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, এই চারজন কর্মচারী দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাদের অবদান পৌরসভার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী কর্মচারীরাও তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে পৌর কর্তৃপক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।