রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে ট্রেনের ধাক্কায় এক কৃষক নিহত


প্রকাশ :

কুড়িগ্রামের রাজারহাটে চলন্ত রেলগাড়ীর ধাক্কায় নিবাস চন্দ্র রায় নামের একজন মধ্য বয়সী এক কৃষক নিহত হয়েছে। সোমবার (৭জুলাই) বিকেলে রাজারহাট-তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  নিহত কৃষক নিবাস চন্দ্র(৪২)রাজারহাট ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা গ্রামের বলাই চন্দ্র সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানা পুলিশ বলেন, রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী ৪১৬ রমনা লোকাল ট্রেন আসার সময় সুন্দরগ্রাম পুটিকাটা সড়ক দিয়ে সাইকেল যোগে কৃষক নিবাস চন্দ্র সরকার (৪২) গরুর ঘাস কাটার জন্য রেললাইন পাড় হচ্ছিল তখনই চলন্ত ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লালমনিরহাট রেল পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।