রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ও এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশ :

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী ও চিকলি নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন মাদ্রাসা ও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (৬ জুলাই) দুপুরে যমুনেশ্বরী নদীতে ডুবে যায় জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসার তিন ছাত্র—মেহেদী হাসান সিয়াম (১৩), আলিফ হোসেন (১২) ও আল হুসাইন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল সিয়ামকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৫টার দিকে আলিফের মরদেহও নদী থেকে উদ্ধার করা হয়। তবে আল হুসাইনের অবস্থান সম্পর্কে শেষ খবর পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, তিন শিক্ষার্থী সকালে মাদ্রাসা থেকে পালিয়ে যমুনেশ্বরী নদীতে গোসল করতে গিয়েছিল। সিয়ামের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ও আলিফের বাড়ি পার্বতীপুর উপজেলায়।

এদিকে, একই দিন দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের ধোলাইঘাট এলাকায় চিকলি নদীতে গোসল করতে নেমে মারা যায় তাসিন (১০) নামে এক স্কুলছাত্র। সে দিলালপুর মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র এবং একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

ওসি আতিকুর রহমান আরও জানান, যমুনেশ্বরী নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একটি পুলিশ হেফাজতে রয়েছে। এছাড়া চিকলি নদীতে ডুবে মারা যাওয়া তাসিনের মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছেন।