লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙা দরগা মাজার সংলগ্ন হাড়িভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাইফুল (৩৫) নামের এক কর্মচারীর (পিয়ন) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্কুলের একটি কক্ষে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা।
স্থানীয়রা জানান, সাইফুল বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যু আত্মহত্যা না অন্য কোনো রহস্যজনক ঘটনা—তা নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা।
এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে......।