রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গাজীপুরে আগুনে পুড়ল ১৬ দোকান


প্রকাশ :

গাজীপুরের কোনাবাড়ীতে কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় ১৬টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৫টায় কোনাবাড়ী এলাকায় কাঁচাবাজারে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এসময় কোনাবাড়ী ও আশপাশের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।